শায়েস্তাগঞ্জে ডাকাতি প্রস্তুতি কালে সরজ্জামসহ ৩ ডাকাত আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৪, ২০২১

শায়েস্তাগঞ্জে ডাকাতি প্রস্তুতি কালে সরজ্জামসহ ৩ ডাকাত আটক

 




হবিগঞ্জ প্রতিনিধিঃ



হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তালুগড়াই এলাকার    একদল ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেওয়া সময় অভিযান চালিয়ে ৩ ডাকাত ও ডাকাতির জন্য দেশীয় অস্ত্রসহ ডাকাতি জন্য প্রয়োজনীয় অনেক অস্ত্র ও উদ্ধার করা হয়ে। 


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশ কয়েক জন ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদ ভিত্তিতে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ও (ওসি) তদন্ত মোরশেদ আলমের নেতৃত্বে এসআই জসিম, এসআই তরুনসহ একদল পুলিশ ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তালুগড়াই-মড়রাগামী রাস্তার পাশের দ্বিতীয় ব্রীজের নিচে লুকিয়ে থাকা ডাকাদের মধ্যে ৩ ডাকাতকে ডাকাতির সরজ্জামসহ আটক করা হয়। আটককৃত ৩ ডাকাতকে কাছ থেকে ১ টি স্টিলের তৈরী ধারালো টিপ চাকু, ৩ টি ধারালো রামদা, ১টি লোহার তৈরী চাকু, ১টি লোহার তৈরী চিমটি ও ৩ টি লোহার রড উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র রনি মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা সুরাবই গ্রামের ওসমান আলীর পুত্র নাসিম মিয়া ও একই উপজেলার পুরাসন্দা গ্রামের আলমগীর মিয়ার পুত্র সুজন মিয়া।




এ ব্যাপারে, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রফতারকৃত ডাকতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকের মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

Post Top Ad

Responsive Ads Here