ফরিদপুরে মেডিকেল পড়ুয়া বিদেশী শিক্ষার্থীর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৪, ২০২১

ফরিদপুরে মেডিকেল পড়ুয়া বিদেশী শিক্ষার্থীর আত্মহত্যা




ফরিদপুর:

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পড়ুয়া ফিলিস্তিন দেশের মোওসা আবু জামি (২২) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।


শুক্রবার (২৩ এপ্রিল) দেশের বাড়ি ফিলিস্তিনিতে সে আত্মহত্যা করেন। তবে কি-বা কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

 

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় ফিলিস্তিনের দূতাবাস আমাদের ফোন করে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করে।


তিনি বলেন, ওই ছাত্র গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে দেশের বাড়ি ফিলিস্তিনে যান। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী।


অধ্যক্ষ আরো বলেন, আগামীকাল রবিবার (২৫ এপ্রিল) ফিলিস্তিনের দূতাবাস লিখিত আকারে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর বাংলাদেশ সরকার ও আমাদের মেডিকেল কলেজকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।




নাজ//সময়/ফরিদপুর

Post Top Ad

Responsive Ads Here