বোরো ধানের উৎসবে ধান কেটে দিলেন জেলা প্রশাসক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

বোরো ধানের উৎসবে ধান কেটে দিলেন জেলা প্রশাসক



ফরিদপুর প্রতিনিধি :
বোরো ধানের উৎসবে কৃষকের ধান কেটে দিল ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার দুপুরে জেলা কৃষি অধিদপ্তরকে সাথে নিয়ে শহরের গোয়ালচামট এলাকার রফিক মোল্লার এক একর জমি ধান কেটে মাড়াই করে দেন। এ ধান কাটার উৎসব চলে সারাদিন।


এ সময় জেলা প্রশাসক জানান, আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনে সময় কম লাগে, অর্থের অপচয় হয় না। ফলে এতে কৃষকের পাশাপাশি দেশও লাভবান হয়।


বোরো ধান কর্তন উৎসবে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. হযরত আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ বাশার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তাব্যক্তিবৃন্দ। 


জেলা কৃষি অধিদপ্তর জানায়, গত বছর ৪ হাজার ১ হেক্টোর জমিতে ধানের আবাদ হয়ে ২২ হাজার ২ শত মে,টন চাল উৎপন্ন হয়েছিল। এ বছর জেলায় ৪ হাজার ৬ শত হোক্টার জমিতে ধানের আবাদ হয়েছে। এবার ২৫ হাজার ৩ শত মে.টন চালের উৎপাদন হরে বলে তারা আশা করছেন।

Post Top Ad

Responsive Ads Here