আরাফাত হোসেন রাজিব, ফরিদপুর(মধুখালী) প্রতিনিধিঃ
মহামারী করোনা সংকটে কৃষকের পাশে দাঁড়ালো জেলা স্বেচ্ছাসেবকলীগ। “ সেবক হয়ে গর্ব দেশ , সেখ হাসিনার বাংলাদেশ” স্লোগান কে সামনে রেখে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়ন এর কৃষক অধীর মজুমদারের ০১ (এক ) একর জমির ধান কেটে কর্মসূচির শুভসূচনা করেছে ফরিদপুর স্বেচ্ছাসেবকলীগ । ফরিদপুর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন এর নেতৃত্বে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শাখার স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
বর্তমান অবস্থার প্রেক্ষিতে জেলা স্বেচ্ছাসেবকলীগ কি কি কর্মকাণ্ড হাতে নিয়েছে এই বিষয়ে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ বলেন, ইতিমধ্যে আমরা টেলিমেডিসিন , ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস ও দরিদ্র শ্রেনির মানুষের মাঝে ইফতার বিতরন করে আসছে।
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন বলেন , উল্লেখিত কর্মসূচী ছাড়াও জননেত্রি সেখ হাসিনা নির্দেশিত যেকোনো স্বেচ্ছাসেবকমূলক কাজে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ বাস্তবায়নে সদা প্রস্তুত আছে।
এই কর্মসূচীতে আরো উপস্তিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিটু ও সদস্য আদনান সুমন।ফরিদপুর শহর শাখার সাধারন সম্পাদক এ টি এম জামিল তুহিন, কোতোয়ালী থানার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা খোকন এবং মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।

