আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৮, ২০২১

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি :
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১১টায় ফরিদপুর পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে অনলাইন জুম প্ল্যাটফর্মে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 


ফরিদপুর পরিবেশ অধিদপ্তর এর উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাররফ আলী, ফরিদপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তররের উপমহাপরিদর্শক মোঃ মতিউর রহমান প্রমুখ। 


এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন যানবাহনের গাড়ীচালক ও হেলপারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here