বিস্কুট খাওয়ায় ছয় বছরের শিশুকে গলা টিপে হত্যা করল ভাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৬, ২০২১

বিস্কুট খাওয়ায় ছয় বছরের শিশুকে গলা টিপে হত্যা করল ভাই



সময়/নাটোর প্রতিনিধি:

এক প্যাকেট বিস্কুট কিনে ঘরে রেখেছিল ১৫ বছর বয়সী আসিফ হোসেন। আর প্যাকেট থেকে কিছু বিস্কুট খেয়ে ফেলে তারই চাচাতো ভাই ছয় বছর বয়সী আহসান হাবিব। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে মারধর করা হয়। মারধর করেই ক্ষান্ত হয়নি আসিফ, ছোট্ট চাচাতো ভাইকে গলা টিপে মেরেই ফেলে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে লাশটি ফেলে রেখে আসে ভুট্টাক্ষেতে।


রোববার রাত ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা কারিগরপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শিশু হাবিবের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাবিব কারিগরপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। আর ঘাতক আসিফ একই গ্রামের নাজির হোসেনের ছেলে।


জানা গেছে, বিস্কুট খেয়ে ফেলায় রোববার দুপুরে নিজেদের নির্মাণাধীন ভবনে হাবিবকে হত্যা করে আসিফ। বিষয়টি ধামাচপা দিতে সন্ধ্যার দিকে লাশটি বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ফেলে রেখে আসে। এরপর রাতে নিজেই হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে স্বজনদের জানায়। পরে তাৎক্ষণিক এলাকায় মাইকিং করা হয়। একপর্যায়ে আসিফের বাড়ি গিয়ে ছেলের স্যান্ডেল জুতা দেখেন হাবিবের বাবা।


এ সময় বিষয়টি নিয়ে জিজ্ঞাস করা হলে অকপটে হত্যার দায় স্বীকার করে আসিফ। পরে তার দেয়া তথ্যমতে ভুট্টাক্ষেতে থেকে হাবিবের লাশ উদ্ধার করেন স্বজনরা। একই সঙ্গে আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা।


নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক আসিফকে আটক করা হয়েছে।



সময়/রাজ

Post Top Ad

Responsive Ads Here