মাস্ক না পরার অপরাধে ১৮ জনকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৬, ২০২১

মাস্ক না পরার অপরাধে ১৮ জনকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

  কলাপাড়ায় ১৮ জনকে জরিমানা  করেছেন ভ্রাম্যমাণ আদালত। মহামারি করোনা মোকাবেলায সারা দেশের মতো সোমবার  দুপুরের দিকে সদর রোডে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। 


এ সময় লকডাউন অমান্য করায় সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ধারা লংঘনে ২৪/২ ধারায় ১৮টি মামলা দেয়া হয়। সব মিলিয়ে ১৮ টি মামলায় মোট ৭শত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল। 


কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল গনমাধ্যমকে বলেন,  মহামারি করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢ়েউ মোকাবেলা করতে হলে সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। তাই এ সময় জরুরী প্রয়োজন না হলে সকলকে ঘরে থাকার জন্য আহবান জানান তিনি। 

Post Top Ad

Responsive Ads Here