ফরিদপুর :
ফরিদপুরে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহের ১ম দিন আজ ৩০ এপ্রিল ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার পশ্চিম গোয়ালচামটে খেজুরের দোকান ও আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথভাবে বিক্রয় না করা এবং সেবার মূল্য তালিকা না থাকার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে। এছাড়াও বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে গাড়িতে বিশেষ সেবা সপ্তাহের ব্যানার স্হাপন, অফিস সজ্জিতকরণ, জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রচারণা, সেবা সপ্তাহের বিশেষ লিফলেট বিতরণ, জেলা প্রশাসকের কার্যালয়, বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, চেম্বার ভবন, ব্যবসায়ী সমিতি অফিসে বিশেষ সেবা সপ্তাহের ব্যানার, প্লেকার্ড ও মাস্ক পরিধান করুন, সুস্হ থাকুন বিষয়ক ফেস্টুন টাঙানো এবং স্হাপন করা হয়েছে। এছাড়াও জেলা প্রাণিসম্পদ বিভাগের ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়ের গাড়িসমূহ প্রচারণা কার্যক্রমে যুক্ত হয়। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর, জনাব শেখ ফয়েজ আহমেদ, সভাপতি, ক্যাব ফরিদপুর জেলা কমিটি ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে বিশেষ অভিযান ও প্রচারণা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

