তাপপ্রবাহ আরো ছড়িয়ে পড়বে,বাড়বে গরম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৫, ২০২১

তাপপ্রবাহ আরো ছড়িয়ে পড়বে,বাড়বে গরম

 



নিউজ ডেস্কঃ


শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তা আরো বিস্তারও লাভ করতে পারে।

আজ রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।


পূর্বাভাসে আরো বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে; ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা শ্রীমঙ্গলে; ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।





আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।


ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে এবং কাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ২৯ মিনিটে।

Post Top Ad

Responsive Ads Here