দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বোগলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলায় চালিয়ে টাকা ছিন্তাই সহ একজন আহত হয়েছেন।
আহত শফিকুল ইসলাম সে বোগলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের আলাবক্স শেখের পুত্র। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভত্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২৬ এপ্রিল পেস্কার গাও গ্রামে রিপন মিয়ার মুদি দোকানের সামনে সরকারি সড়কে।এ ঘটনায় আহত শফিকুল ইসলামের পিতা আলাবক্স শেখ বাদি হয়ে ঘটনার পরের দিন পেস্কার গাও গ্রামের আব্দুল মতিনের পুত্র আনোয়ার হোসেন, আব্দুল হালিম তালেব এর পুত্র মনির হোসেন, খৈয়াজুরী গ্রামের আব্দুল আজিজের পুত্র সবুজ মিয়ার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার দিন পেস্কার গাও রিপন মিয়ার মুদি দোকানের সামনে যাওয়া মাত্রই পূর্ব শত্রুতার জেরে বিবাদিরা দেশীয় অস্ত্র লোহার রড লাঠি, হাতে নিয়ে শফিকুলের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে তার সাথে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত শফিকুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

