কলাপাড়ায় ১০ লাখ টাকার অবৈধ জাল আটক করলো নৌ-পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

কলাপাড়ায় ১০ লাখ টাকার অবৈধ জাল আটক করলো নৌ-পুলিশ



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

   কলাপাড়ায় সাগর মোহনায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার ঘন ফাঁসের অবৈধ জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শুক্রবার বিকেলে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয় ভ্রাম্যমান আদালত । 


এ সময় নির্বাহী ম্যজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।


কুয়াকাটা নৌ-পুলিশ ফারির এ এসআই কামরুল ইসলাম জানান, বৃহষ্পতিবার রাতভর সাগর মোহনাসহ রাবনাবাদ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের এসব চিংড়ি ধরা অবৈধ জাল জব্দ করা হয়। পড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here