রাজশাহীতে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক দুই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৬, ২০২১

রাজশাহীতে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক দুই

 




ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ

রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ ২ভাইকে আটক করেছে আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। পুলিশ অভিযান একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় একনলা পাইপগান, ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম হেরোইন সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। ঘটনার সাথে সংশ্লিষ্ট মোঃ বাপ্পি হোসেন (২৪) ও কিশোর অপরাধী মোঃ বাধন হোসেন (১৫)-কে আটক করেছে আরএমপি পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক নির্দেশে, মহানগরী এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি কাশিয়াডাঙ্গা জোনের সহকারি পুলিশ কমিশনার মীর মহসিন মাসুদ রানার নেতৃত্বে ওই অভিযানটি পরিচলনা হয় । কাশিয়াডাঙ্গা থানার এসআই কিংকর লাল মন্ডলসহ অন্যান্য পুলিশ সদস্য অভিযুক্তদেও আটককের উদ্দ্যেশে কাজ করছিল। ২৬ এপ্রিল ২০২১ (২৫ এপ্রিল ২০২১ দিনগত) রাত ২.২৫ টায় একটি গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করেন।

ওই অভিযানে ১টি বিদেশী পিস্তল, একনলা পাইপগান, ১৩৫ টি ইয়াবা ট্যাবলেট, ২৮ গ্রাম হেরোইন সহ দেশীয় অস্ত্র উদ্ধারসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মোঃ বাপ্পি হোসেন (২৪) ও কিশোর অপরাধী মোঃ বাধন হোসেন (১৫) গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে, নিশ্চিত করেছেন আরএমপি অতিরিক্ত পুলিশ কশিমনার গোলাম রুহুল কুদ্দুস।

Post Top Ad

Responsive Ads Here