হবিগঞ্জে বিয়ের ৫ মাসের মাথায় স্ত্রীর আত্নীয়ের বাড়িতে রাসেলের হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৪, ২০২১

হবিগঞ্জে বিয়ের ৫ মাসের মাথায় স্ত্রীর আত্নীয়ের বাড়িতে রাসেলের হত্যা

 






হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ সদর উপজেলায় প্রেম করে বিয়ের ৫ মাস পর নানা শশুরের বাড়িতে রাসেল মিয়া নামের এক ট্রাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু রহস্য জনক মৃত্যু। নিহতের পরিবারের দাবি তাদের ছেলেকে ফোন করে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি আজ বিকেলে সদর উপজেলার ধুলিয়াখালে ঘটেছে। 


নিহত রাসেল মিয়া সদর উপজেলার পাইকপাড়া গ্রামে আব্দুল করিম মিয়ার পুত্র। তবে নিহত রাসেল মিয়ার মায়ের দাবি তার ছেলেকে তার  ঐ বাড়ির লোকজনেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।


পুলিশ সূত্রে জানা যায়, মাত্র ৫ মাস আগে নিজামপুর গ্রামের রফিক মিয়ার কন্যার সাথে পাইকপাড়া গ্রামের আছিয়া বেগমের প্রেম করে বিয়ে হয়। কিন্তু কিছুদিন পর থেকেই তাদের সংসার জীবনে প্রতিদিনই তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতে শুরু করে।

গত রোববার আছিয়া বেগম তার নানা ধুলিয়াখাল এলাকার বাড়িতে বেড়াতে আসে। এরপর গতকাল আছিয়া বেগম তার স্বামী রাসেল মিয়াকে ফোন করে ধুলিয়াখাল বেড়াতে যেতে বলে।

নিহত রাসেল মিয়ার মা অভিযোগ করে বলেন তার ছেলেকে নানাশশু বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যকরা হয়েছে। তিনি বলেন, আমার ছেলেকে তার স্ত্রী ফোন দিয়ে নিয়ে যায়। পরে আজ সন্ধ্যায় তার ভায়ড়া ভাই কামাল মিয়া ফোন দিয়ে জানান তার ছেলে রাসেল বিষপান করেছে। কিন্তু নিহত রাসেল মিয়াকে তার স্ত্রী ও তার আত্নীয়-স্বজনরা কেন চিকিৎসার জন্য  ফোন দিয়ে তার বাড়িতে জানাতে পারল, কিন্তু 

হাসপাতালে চিকিৎসার জন্য কেন নিয়ে যায় নি  তাহলে কি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড  প্রশ্ন থেকেই যাচ্ছে। নিহত পরিবারের সদস্যরা  বলেন, রাসেল মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা

করা হয়েছে,  এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি জানান। 


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখনো কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি।

Post Top Ad

Responsive Ads Here