আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে ১হাজার টাকার জন্য প্রাণ গেল আহাম্মদ আলী স্বপন (২০) নামের এক হাফেজের। সে ওই গ্রামের বাসিন্দা ও ঢাকার অপরাধ বিচিত্রার হবিগঞ্জ প্রতিনিধি জমির আলীর পুত্র।
এ ঘটনার পরপরই সদর মডেল থানা পুলিশের অভিযানে মূল ঘাতক মাইনুল ইসলাম (২২) ও তার ৩ সহযোগীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি রাত প্রায় সাড়ে ১২টার দিকে পশ্চিম ভাদৈ গ্রামে ঘটেছে। এতে এলাকায় আতংক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাফেজ স্বপন একই এলাকার ভাড়াটিয়া মাইনুলের কাছে কর্জ দেওয়া ১ হাজার টাকা পাওনা ছিল।
উল্লেখিত সময়ে ওই সময় হাফেজ স্বপন তার পাওনা টাকা চাওয়া নিয়ে মাইনুলের সাথে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর মাইনুল তার কয়েকজন সহযোগীসহ ৩/৪ স্বপনের উপর অন্ধকারে আগে থেকেই উৎপেতে থাকা মাইনুল ও ৩/৪ জন যুবক পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এসময় হাফেজ স্বপন
এর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দেখতে পারেন রক্তাক্ত অবস্থায় হাফেজ স্বপনকে। তাৎক্ষণিক তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থান আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেটে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় হাফেজ স্বপন মারা যায়।
এ দিকে মৃত্যুর খবর পাওয়ার পরপরই সদর থানা পুলিশের অভিযান চালিয়ে মাইনুল এবং তার সহযোগী আরো ২ জনকে আটক করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী জানান, মূলহোতা মাইনুলকে গ্রেফতার করা হয়েছে। অপর দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

