ফরিদপুর জেলা আওয়ামী লীগ ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১

ফরিদপুর জেলা আওয়ামী লীগ ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে


 

ফরিদপুর প্রতিনিধি :
পবিত্র রমজান ও করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এই কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে গত কদিন ধরে চলছে প্যাকেটিংয়ের কাজ।


যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে আজাদের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী ২ এপ্রিল থেকে জেলার বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী দেওয়া হবে।

 

যুবলীগ নেতা সাকিব তন্ময় জানান, আমরা জেলা যুবলীগের কর্মিরা দিনরাত কাজ করছি এখন প্যাকেটিংয়ের জন্য। এই খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে থাকছে ৮ কেজি চাল, ১ কেজি তেল ও ১ কেজি ডাল। জেলার অসহায় এই সব মানুষের মাঝে আগামী ২ এপ্রিল এর মধ্যে প্যাকেটিংয়ের পর এ কে আজাদ ভাই সহ আওয়ামীলীগ নেতারা জেলার বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেবেন।



Post Top Ad

Responsive Ads Here