নিজস্ব প্রতিনিধি:
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলার বুড়িমারী কল্লাটারী ব্রীজ নামক স্থানের ট্রাকচাপায় ভ্যানের দুই যাত্রী জেলে নিহত হয়েছেন। এ সময় ভ্যান চালকসহ তিন জন আহত হন।
বুধবার (৫ মে) সকাল ৮টায় উপজেলার বুড়িমারী কল্লাটারী ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আকবর আলি (৫৫) এবং যাদু ইসলাম (৩৭)।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার সকালে কয়েকজন জেলে ধরলা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় পাটগ্রাম থেকে বুড়িমারী গামী একটি ট্রাক অতর্কিতে ভাবে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয় এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে দুই যাত্রী জেলে ট্রাকচাপায় ঘটনা স্থালে নিহত হন।
এসময় ভ্যান চালকসহ তিনজন আহত হন। আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহোন্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজন জেলে। মাছ ধরতে ভ্যানে করে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। চালাক ও হেল্পার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

