সময় সংবাদ ডেস্কঃ
জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্ত যথাযথভাবে করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।
শনিবার সকালে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা মামলাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে তদন্ত করছি। আমাদের ওপর আস্থা রাখুন, আমরা সঠিকভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেব।
এইচ এম আজিমুল বলেন, মামলার তদন্ত শেষ করতে কতদিন লাগবে তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্তের ওপর নির্ভর করছে কতদিন লাগবে।
এদিকে, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার জব্দ করা মোবাইল ফোন দুটি ফরেনসিক ল্যাবে পাঠানোরও প্রক্রিয়া শুরু করেছে তদন্ত সংস্থা।

