ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও পাইপ ধ্বংস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২১, ২০২১

ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও পাইপ ধ্বংস



ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোলডাঙ্গী এলাকায় ব্যহৃবত হওয়া ৪টি ড্রেজার ও ৫ হাজার ফুটের বেশি পাইপ ধ্বংস করেন সদর উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মুহাম্মদ আল- আমিন। এ সময় তার কাজে সহযোগীতা করেন উপজেলা ভুমি অফিসের আশিক ইসলাম ও ব্যাটেলিয়ান আনসারদের একটি টিম ও অফিসের কর্মচারীরা।
 

এ বিষয়ে সহকারি কমিশনার(ভুমি) মুহাম্মদ আল- আমিন জানান, জেলা প্রশাসক অতুল সরকার স্যারের নির্দেশনা মোতাবেক নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাংগীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ৪টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুটের বেশি পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীরা দেশ ও জনগনের শত্রু। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here