আমের নামে একি খাচ্ছি ? - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২১, ২০২১

আমের নামে একি খাচ্ছি ?



সঞ্জিব দাস :  
ফরিদপুর শহর সহ সারা জেলা জুড়ে নতুন আমে বাজার গুলো ছেয়ে গেছে। রসালো এই ফলটি ভালো বাসেন না এমন মানুষ খুব কমই আছেন। তাই এখন বাজার লিস্টের প্রথম দিকেই থাকে আম কেনার কথা। কিন্তু আসলেই কি বানিজ্যিক ভাবে চাষ করা এই আম পরিপক্ক হয়েছে? প্রশ্নটি যেমন ক্রেতার তেমনি সচেতন মহলের। 

এবার জেলায় দেশী আমের ফলন অনেকটা কম হওয়ায় নির্ভর করতে হচ্ছে এইসব বানিজ্যিক ভাবে চাষ করা আমের উপর। তবে ছোট ছোট অনেক বাজারে গাছ পাকা দেশী আম এখন উঠতে দেখা গেছে। 

সরোজমিন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন উঠা গোপাল ভোগ, আম্রপলি ও ল্যাংড়া বিক্রি করছেন দোকানীরা। এর একটি আমও চোখে পড়েনি যে আমটি পরিপক্কতা রয়েছে। প্রতিটি আম অপরিপক্কতার ছাপ খুব স্পষ্ট। আম গুলো যে কেমিক্যাল দিয়ে পাকানো সেই বিষয়টি লক্ষনীয়, যা আপনি দেখলেই বুঝতে পারবেন।
এর ভিতর গোপাল ভোগ বাজারে আসার সময় হলেও আ¤্রপলি ও ল্যাংড়া আসার সময় এখনো হয়নি। কিন্তু বাজারে ছেয়েগেছে এই সব অপরিপক্ক কেমিক্যাল দিয়ে পাকানো আম। 


এভাবে ক্রেতা যেমন প্রতারিত হচ্ছে তেমনি নানা কেমিক্যাল যুক্ত আম খাওয়ার কারনে নানাবিধ অসুখ বিসুখ বাসা বানছে শরীরে। এর থেকে বেরিয়ে আসার এখন যেন কোন সুযোগ নেই। 


যাদের এই বিষয় নিয়ে কাজ করার কথা তাদের জোরদার অভিযানের দাবি জানিয়েছেন বাজারের ক্রেতারা।  

Post Top Ad

Responsive Ads Here