দীর্ঘ সিয়াম সাধনার পর উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ১৪, ২০২১

দীর্ঘ সিয়াম সাধনার পর উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর


 


সময় সংবাদ ডেস্কঃ


আজ শুক্রবার সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় উদযাপন করছে এ উৎসব। বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসবে অংশ নিচ্ছে পুরো দেশ।

শুক্রবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।


প্রথম জামাতে অংশ নিয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে মহামারি করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়।


এছাড়া রাজধানীজুড়ে পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ধনী-গরিব, ছোট-বড় সবাই ঈদ উদযাপন করছেন।

Post Top Ad

Responsive Ads Here