
নিজস্ব প্রতিবেদক//সময় সংবাদ ডটকমঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর ইউনিয়নে আজ বৃহস্পতিবার (১৩/০৫/২০২১) গ্রামে গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জনাব সুমন মোল্যার নিজস্ব অর্থায়নে ও চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয়ের দিক নির্দেশনায় অসহায় মানুষের বাড়িতে বাড়িতে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এই সময়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয় বলেন, করোনার এই মহামারীতে নিম্ন বিত্ত পরিবারগুলোর ঈদের আনন্দ আগের মতো নেই। অনেক পরিবারের অবস্থা খুবই করুন এবং তারা খুবই কষ্টে জীবনযাপন করতেছে । ছাত্রলীগ এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের প্রসংশা কুড়িয়েছে।
