ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের সদর দফতর ঘেরাও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ১৩, ২০২১

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের সদর দফতর ঘেরাও


 



 


সময় সংবাদ ডেস্কঃ


জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে হামলা ও গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের সদর দফতর ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা।

দখলদার ইসরায়েলের এ বর্বরোচিত হামলার ঘটনায় আন্তর্জাতিক এ সংস্থাটি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়ায় মানবাধিকার কর্মীরা বুধবার এ বিক্ষোভ দেখান।


বৃহস্পতিবার তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে সহস্রাধিক মানবাধিকার কর্মী জাতিসংঘের সদর দফতর ঘেরাও করে ইসরাইলবিরোধী শ্লোগান দিতে থাকেন।


এ সময় তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরব ও বিশ্ব নের্তৃবৃন্দের রহস্যজনক নীরবতারও কঠোর সমালোচনা করেন।


এতে ওয়েলফেয়ার এন্ড জাস্টিস অ্যাসোসিয়েশন (রেফাহডের), জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এন্ড ডেভলাপম্যান্ট এবং দ্য অ্যাসোসিয়েশন অব টর্চার ভিকটিমস নামে মানবাধিকার সংস্থার কর্মীরাও যোগ দেন।


বিক্ষোভকারীদের মধ্যে আরও ছিলেন, মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল-বান্নার নাতি হানি রামাদান।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জেরুজালেম তথা ফিলিস্তিনে যেভাবে মানবাধিকার লঙঘন হচ্ছে, এ ব্যাপারে বিশ্ববাসীর এখনই সোচ্চার হওয়া দরকার


নির্যাতিত মুসলিমদের সঙ্গে আমরা আছি, তারা একা নন।সেখানে মানবাধিকার রক্ষায় যা করা দরকার, তাই আমরা করবো। 

Post Top Ad

Responsive Ads Here