বোয়ালমারীতে গোল্ডেন বয়েস ক্লাবের পক্ষ থেকে ২০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৮, ২০২১

বোয়ালমারীতে গোল্ডেন বয়েস ক্লাবের পক্ষ থেকে ২০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


 

বোয়ালমারী প্রতিনিধিঃ


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারের অবস্থিত সুনামধন্য গোল্ডেন বয়েস ক্লাবের পক্ষ থেকে শনিবার (৭ মে) বিকেলে তেলজুড়ী বাজারে ক্লাব চত্বরে ২০ টি অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


 এ ছাড়া সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলার চাল, চিনি, সেমাই, কিশমিস, সাবান। 


বিতরণের সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি মো. সামাদ মিয়া, গোল্ডেন প্রি ক্যাডেট একাডেমীর সভাপতি মো. শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম চান, উপদেষ্টা কামাল মোল্যা, সদস্য রিয়াদ মিয়া, সালাউদ্দিন, শুকুর সিকদার, একে আজাদ প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here