ধেয়ে আসছে কালবৈশাখী, শিলাবৃষ্টিরও সম্ভাবনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৩, ২০২১

ধেয়ে আসছে কালবৈশাখী, শিলাবৃষ্টিরও সম্ভাবনা

 



আবহাওয়া বিভাগ


দেশের আট বিভাগে আজ  কালবৈশাখী বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী তিন দিন সারাদেশে কালবৈশাখী ও বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে।

আজ সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা,বরিশাল এবং সিলেট বিভাগের কিছু জায়গায় কালবৈশাখী বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


এছাড়া ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, নোয়াখালী, পাবনা, ফেনী, পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। কোনো কোনো স্থানে তা কমবে।


আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে ২১ ডিগ্রি সেলসিয়াস।




















আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশে অবস্থান করছে।


ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৮মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৫টা ২২মিনিটে।

Post Top Ad

Responsive Ads Here