মাদারীপুরে স্পিডবোট ডুবিতে তিন শিশুসহ নিহত বেড়ে ২৬ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৩, ২০২১

মাদারীপুরে স্পিডবোট ডুবিতে তিন শিশুসহ নিহত বেড়ে ২৬ জন




মাদারীপুর প্রতিনিধি :


মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরোনো ঘাটে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে তিন শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। সোমবার সকাল কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরোনো ঘাটে পদ্মা নদীতে এ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল একে একে মরদেহগুলো উদ্ধার করে।

এই মর্মান্তিক মৃত্যুতে সিবচর কাঠালবাড়ী হাজী ইয়াসিন মোল্লাকান্দি দোতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণ এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।


মুন্সিগঞ্জ সদর সাতরাপাড়া গ্রামের নিহত সাগর শেখের চাচাতো ভাই হিরা কান্নায়জড়িত কন্ঠে বলেন, আমার ভাই আর নেই। ওর দুই মেয়ে। মেয়েরা কাকে বাবা বলে ডাকবে?


মাদারীপুরের ডিসি রহিমা খাতুন বলেন, দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেছি। যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। মর্মান্তিক নৌ-দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। 



মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকালে ৩০-৩৫জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এ সময় সব যাত্রী পানিতে পড়ে যায়। পরে নদী থেকে একে একে ২৪টি লাশ উদ্ধার করা হয়। ৬ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এ উদ্ধার কাজ পরিচালনা করেছেন।

Post Top Ad

Responsive Ads Here