বাসায় ফেরার সময় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৯, ২০২১

বাসায় ফেরার সময় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৫



সময় সংবাদ ডেস্কঃ


 সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপর একজন পালিয়ে যান। 

এর আগে শুক্রবার (২৮ মে) রাত পৌনে ১২টার দিকে বোনের বাড়ি থেকে নিজ বাসায় ফেরার সময় আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।


শনিবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত জিয়াউল ইসলাম। 


তিনি জানান, ভুক্তভোগী তরুণী বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন। পরে সব যাত্রীকে গন্তব্যে যাওয়ার আগেই নামিয়ে দেন বাসের চালক-হেলপার। তারা ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নবীনগর নিয়ে আসেন। এ সময় বাসের জানালা-দরজা বন্ধ করে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করেন বাসের চালক, হেলপারসহ ৬ জন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here