মহান মে দিবস উপলক্ষে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০১, ২০২১

মহান মে দিবস উপলক্ষে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত



ফরিদপুর:

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের লক্ষীপুর স্টেশন রোডে অনুষ্ঠিত হয়

কমিউনিস্ট পার্টি সভাপতি কমরেড রফিকুজ্জামান লাইক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক নেতা মান্নান ফকির, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল প্রমূখ।

সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন শ্রমিকরা তাদের অধিকার আন্দোলনে  আন্দোলন না করলে  আজ আমরা মে দিবস পালন করতে পারতাম না। তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি কুড়ি হাজার টাকা করার জন্য জন্য সরকারের নিকট দাবী জানান।

তারা বলেন সরকার ধনীদের সুবিধা দিচ্ছেন বেশি অন্যদিকে গরিবরা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তারা অবিলম্বে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জন্য সরকারের দাবি জানান।

একই সাথে চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Post Top Ad

Responsive Ads Here