পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৫, ২০২১

পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু


সময় সংবাদ ডেক্সঃ


আগামী ছয় মাসের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার একটি গ্রহাণু। এটি আকারে এত বড় যে তা থামাতে পারমাণবিক বোমাও ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছেন নাসার বিজ্ঞানীরা।


ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, পৃথিবী থেকে ৩ কোটি ৫০ লাখ মাইল দূরে অবস্থান করছে গ্রহাণুটি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বিজ্ঞানীরা বলছেন, তাদের হাতে আর মাত্র ৬ মাস সময় আছে এটি থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য। এর মধ্যেই নতুন কোনো পরিকল্পনা সাজাতে হবে।


বিজ্ঞানীরা জানান, আগামী ২০ অক্টোবর পৃথিবীতে আঘাত হানতে পারে গ্রহাণুটি। আর বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ২০২১পিডিসি।


বিজ্ঞানীরা আরো জানান, এটিকে ধ্বংস করতে একটি মহাকাশযান তৈরি করার জন্য ৬ মাস খুবই কম সময়। তবে আগামী ৬ মাসজুড়ে কীভাবে গ্রহাণুটি ধেয়ে আসবে তার একটি সম্ভাব্য ম্যাপ তৈরি করেছেন তারা।


গত ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল বিজ্ঞানীরা উন্নত রাডার সিস্টেম, ডেটা ইমেজিং সিস্টেমসহ বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ ব্যবহার করে টানা গবেষণার মাধ্যমে গ্রহাণুটি আঘাত হানার সম্ভাব্য সময় বের করেন। ধারণা করা হচ্ছে, জার্মানি, চেক রিপাবলিক ও অস্ট্রিয়ার সীমান্ত এলাকাতেই এটি আঘাত হানবে।

Post Top Ad

Responsive Ads Here