বীরঙ্গনা নারী আরতি ঘোষের বাড়ি গিয়ে উপহার সামগ্রী তুলে দিলেন ভাঙ্গা উপজেলা প্রশাসন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৫, ২০২১

বীরঙ্গনা নারী আরতি ঘোষের বাড়ি গিয়ে উপহার সামগ্রী তুলে দিলেন ভাঙ্গা উপজেলা প্রশাসন



ফরিদপুর প্রতিনিধি :  
অভাব অনটনের সংসারে বেঁচে আছেন ফরিদপুরের ভাঙ্গার বীরঙ্গনা নারী দেবী আরতি রানী ঘোষ। ছোট ছেলে কৃষ্ণ ঘোষের চায়ের দোকানের আয় ও মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা দিয়ে কোনমতে জীর্ণ শীর্ণ ঘরে বসবাস করছেন বীরঙ্গনা দেবী আরতি রানী ঘোষ। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের কাছে খবর আসে করোনার দুঃসময়ে বীরঙ্গনা দেবী আরতি রানী ঘোষ কষ্টে আছেন পরিবার পরিজন নিয়ে।  


এমন খবর প্রাপ্তির পর বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) সজীব আহমেদসহ উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশে বীরঙ্গনা দেবী আরতি রানী ঘোষের গ্রামের বাড়ী চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার উপহার ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে বলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকবে উপজেলা প্রশাসন।   


জানা গেছে, চার ছেলে ও দুই কন্যা সন্তানের মা হলেও অভাবের সংসার ছেড়ে দূরে চলে গেছে তাঁর পাঁচ সন্তান। ছোট ছেলে কৃষ্ণ ঘোষের চায়ের দোকানের আয় ও মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা দিয়ে কোনমতে একটি ঘরে বসবাস করছেন বীরঙ্গনা দেবী আরতি রানী ঘোষ।

Post Top Ad

Responsive Ads Here