জনস্রোতে পরিণত হয়েছে শিমুলিয়া ঘাট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১২, ২০২১

জনস্রোতে পরিণত হয়েছে শিমুলিয়া ঘাট


 


সময় সংবাদ ডেক্সঃ


দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। বুধবার ভোর থেকেই গন্তব্যের উদ্দেশে শিমুলিয়া ঘাট এলাকায় এসে জড়ো হচ্ছেন কয়েক হাজার যাত্রী। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় শিমুলিয়া ঘাটে বেড়েছে প্রচণ্ড যাত্রী চাপ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। বাংলাবাজার থেকে যখন কোনো ফেরি আসছে তখনি হুমড়ি খেয়ে পড়ছে যাত্রী। 


ঘরমুখী মানুষের প্রচুর চাপে  অনেকে আবার ফিরে যাচ্ছে ঢাকার দিকে ।বিশেষ করে যাদের ছোট শিশু সাথে আছে তারা অনেকেই ঢাকার দিকে রওনা হতে দেখা গেছে।


শিমুলিয়া ঘাটের যাত্রীদের চাপে বাংলাবাজার ঘাট থেকে আসা যাত্রীরা ফেরি থেকেও নামতে পারছেন না। প্রতিটি ফেরিতে এখনো যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি দিয়ে পদ্মা নদী পার করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here