বার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১২, ২০২১

বার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা


 



সময় সংবাদ ডেক্সঃ


স্পেনের পর্যটননগরী বার্সেলোনা শহরে অভিবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। গত শনি ও রোববার দূতাবাসের পক্ষ থেকে এ সেবা প্রদান করা হয়।


বার্সেলোনা শহরটি মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস থেকে প্রায় সাড়ে ৬শ কিলোমিটার দূরে সীমান্তবর্তী কাতালান রাজ্যে অবস্থিত। এ সময় অভিবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রি-ইস্যু, স্পেনে জন্মগ্রহণকারী শিশুদের পাসপোর্ট আবেদন, পাসপোর্ট বিতরণ, নো ভিসা রিকোয়ার্ড, ভিসা প্রদান, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, বিভিন্ন ধরনের সনদ আবেদন–কাগজপত্র সত্যায়ন করাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা দেয়া হয়। এছাড়া বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, প্রবাসী কল্যাণ কার্ড তৈরিসহ বিভিন্ন রকম সেবা দেয় দূতাবাস।


গত দুদিন বার্সেলোনা শহরে প্রায় এক হাজার অভিবাসী বাংলাদেশি কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ সময় প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের সেবা গ্রহণের জন্য খুব সকালে এসে অপেক্ষা করেন। সহজে ও দ্রুত সেবাপ্রাপ্তির কারণে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।


এ বিষয়ে প্রথম সচিব (শ্রম) মো. মুতাসিমুল ইসলাম জানান, বার্সেলোনা থেকে মাদ্রিদের দূরত্ব প্রায় সাড়ে ৬শ কিলোমিটার। ফলে বার্সেলোনা ও আশপাশের অঞ্চলের বাংলাদেশিদের সময় এবং অর্থ সাশ্রয় করতে দূতাবাস প্রতি মাসে দুইদিন এ আয়োজন করে আসছে। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এ সেবা প্রদান করা হয় বলে তিনি জানান।


দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ এবং প্রথম সচিব (শ্রম) মো. মুতাসিমুল ইসলামের নেতৃত্বে এই সেবাকাজে সহায়তা করেন প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা এ এস এম রেজা শাহ পাহলভী এবং দূতাবাসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. শফিকুল ইসলাম। এ সময় বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনস্যুলেট রামেন পেদ্রো উপস্থিত ছিলেন।

 

Post Top Ad

Responsive Ads Here