নিষ্ক্রিয় করা হলো ট্রাফিক বক্সের বোমা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১৭, ২০২১

নিষ্ক্রিয় করা হলো ট্রাফিক বক্সের বোমা




 সময় সংবাদ ডেস্কঃ


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সের বোমাটি নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এর আগে, সন্ধ্যা পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে সিটিটিসি ঢাকার সহকারী কমিশনার মাহমুদুজ্জামানের নেতৃত্বে কাজ শুরু করে বোম্ব ডিস্পোজাল ইউনিট।


সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, বোমাসদৃশ ব্যাগটি দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স ঘিরে রাখি। ডিএমপির বোম্ব ডিস্পোজাল টিম এটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।


নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, এটি একটি ইম্প্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা। এটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।



সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ বস্তুর একটি বাজারের ব্যাগ দেখে সহকর্মীদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here