আগামীকাল নজরুল স্মরণে "অগ্নিঝরা বিদ্রোহী ভালোবাসা" - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ২৪, ২০২১

আগামীকাল নজরুল স্মরণে "অগ্নিঝরা বিদ্রোহী ভালোবাসা"

 




নিউজ ডেস্কঃ


করোনাকালীন সময়ে দুয়ারে এসে কড়া নাড়ছে নজরুল জয়ন্তী।করোনার জন্য ঘর থেকে বাহিরের যাওয়ার সর্বক্ষেত্রে সীমাবদ্ধতা টেনে দিয়েছে। তাই বলে ঘরে দরজা বন্ধ করে বসে নেই নজরুল প্রেমীরা। নজরুল প্রেমীরা কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন বার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিন উপলক্ষে শব্দকথনের আয়োজনে একদল নজরুল প্রেমী তরুন তরুনীর প্রচেষ্টায় কবি কাজী নজরুল ইসলামের ছোট গল্প অগ্নিগিরি এর শ্রুতি নাটক তৈরী হচ্ছে।অগ্নী-গিরি ছোট গল্পটির নাট্যরূপ দিয়েছেন সুরাইয়া আক্তার চিশতী রিমা। নাট্য নির্দেশনায় রয়েছেন শায়লা খান ও রামতনু সাবুদ। ভিডিও এডিটিং ও আবহ সঙ্গিত - শরিফ খান

অডিও এডিটিং- রাম তনু সাবুদ। নাটকটিতে নুরজাহানের মা চরিত্রে অভিনয় করছেন  মিসিপিসি থেকে শায়লা খান। নূরজাহানের বাবা অলি নসীব মিয়া চরিতে অভিনয় করছেন কলকাতা থেকে রামতনু সাবুদ। বাংলাদেশ থেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন্ দিনা আফসানা, সাখাওয়াত শিমুল, শাহীনা নাজনীন এ্যানী, ফারহানা ইসলাম রুহি, শরিফ খান, জসিম উদ্দিন, সাঈদ মাহাদী সেকেন্দার, রাকিব ইফতিখার, দেলোয়ার হোসেন রাতুল। নাটকটি জেষ্ঠ্য মাসের শেষ সপ্তাহে শব্দকথন ইউটিউব চ্যালেন থেকে প্রচারিত হবে। অগ্নি-গিরি শ্রুতি নাটকের অনুভূতি নিয়ে শব্দকথন এর সাংস্কৃতিক নিবেদন- অগ্নিঝরা বিদ্রোহী ভালোবাসা অনুষ্ঠানটি ২৫ মে ২০২১ ইং রাত ১০ টাই শব্দকথনের ফেইজ বুক পেইজ শব্দ কথনে প্রচারিত হবে।

Post Top Ad

Responsive Ads Here