বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশেও আঘাত হানতে পারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১৯, ২০২১

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশেও আঘাত হানতে পারে




সময় সংবাদ ডেস্কঃ


 আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশেও আঘাত করতে পারে।

বুধবার সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ কিংবা ভারত- দুই দেশের ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখনই আসলে বলা ঠিক হবে না, এটা কোন অঞ্চল দিয়ে অতিক্রম করবে। কারণ অনেক সময় ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করে।


আরিফ হোসেন বলেন, লঘুচাপ তৈরি হওয়ার পরে সেটার গতি কেমন হবে, এর ওপর নির্ভর করবে কবে নাগাদ উপকূলে আসবে। 


তিনি বলেন, যেখানে লঘুচাপটি তৈরি হয় এবং এ সময়ের ঘূর্ণিঝড়গুলো ভারতীয় উপকূল দিয়ে অতিক্রম করে, না হয় বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রম করে।

Post Top Ad

Responsive Ads Here