দেশে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২২, ২০২১

দেশে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত


 


সময় সংবাদ ডেস্কঃ


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৩৪৮ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো এক হাজার ২৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে।


শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে, শুক্রবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১২ হাজার ৩১০ জনে।



এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছিল আরো এক হাজার ৫০৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here