জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২২, ২০২১

জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার




সময় সংবাদ ডেস্কঃ


 হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে র‍্যাব-৭ এর একটি দল শক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করে। 


র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।


তিনি বলেন, তাকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এনামুল হাসান ফারুকীর বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।


তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এনামুল হাসান ফারুকীকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।


গ্রেফতার এনামুল হাসান ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here