ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ২৬, ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা



আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের বোয়লমারীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রোয়ালমারী থানায় এ মামলাটি করেন ওই কিশোরীর বাবা। এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গত সোমবার বিকেল ৩টার দিকে বোয়ালমারী  উপজেলার পরমেশ্বরদী  ইউনিয়নের রাঙ্গামোলাকান্দি স্কুলের পিছনে সিরাজ মিয়ার পাট ক্ষেতের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।


মামলা সুত্রে জানা যায়, ওই কিশোরী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ফরিদপুর শহরে তার দুলাভাই মফিজুরের এর বাড়িতে থাকে। গত সোমবার ওই কিশোরী ফরিদপুর হতে তার ফুফাতো বোনের বাসায় আসার পথে রাঙ্গা মোল্লকান্দি নামক স্থানে আসার পথে দুই তরুণ তাকে পাট ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় সাহায্য করেছে বাকি তিনজন।


ওই তরুণী ও তার পরিবার সূত্রে জানা গেছে যে দুই তরুণ তাকে ধর্ষণ করেছে তারা হলেন, বোয়ালমারী সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইমরান মাতুব্বর (২৬) ও  হাফিজুল মল্লিক (২৫)।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, এ ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহাভুক্ত দুই আসামি মফিজুর রহমান (৩২) ও শারমিন আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীকে আজ বুধবার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here