নজরুল স্মরণে শব্দকথনের "অগ্নিঝরা বিদ্রোহী ভালোবাসা " - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ২৬, ২০২১

নজরুল স্মরণে শব্দকথনের "অগ্নিঝরা বিদ্রোহী ভালোবাসা "

 




জবি প্রতিনিধিঃ

শব্দকথন  কর্তৃক গতকাল  (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভার্চুয়াল "অগ্নিঝরা বিদ্রোহীর ভালবাসা" অনুষ্ঠানমালার  আয়োজন করা হয়।অনুষ্ঠানে অগ্নি-গিরি নাটকের মহরত ও শিল্পী ও নাটকের কলাকুশলীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা করা হয় । কবি কাজী নজরুলের অগ্নিগিরি নামক ছোট গল্পের নিয়ে শ্রুতি নাটক করছেন এক দল তরুন শিল্পী যাঁরা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই নাটকের নাট্যরূপ ও পরিকল্পনা করেছেন সুরাইয়া আক্তার চিশতি রীমা। নাট্য নির্দেশনায় আছেন বিশিষ্ট  টিভি নাট্যাভিনেত্রী  ড‌ঃ শায়লা খান ও কলকাতার বিশিষ্ট  মঞ্চ অভিনেতা রামতনু সাবুদ। এর পাশাপাশি তাঁরা দুজনেরই এই নাটকে  নূরজাহানের মা, ও  চরিত্রে অভিনয় করেছেন। অনুষ্ঠানে সুরাইয়া আক্তার চিশতী রিমা সকল শিল্পী ও কলাকৌশলীদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডঃ শায়লা খান। নাটকটি যেহেতু শ্রুতি নাটক তাই এর অডিও এডিটিং এর সমস্যাগুলো নিয়ে কথা বলেন। নাটকে সবুর চরিত্র অভিনয় করছেন টিভি সিরিয়াল নাট্য শিল্প শাখাওয়াত হোসেন শিমুল তিনি বলেন- টিভি নাটকে আমাদের দেখা যায় ডায়লগ বলার সাথে সাথে অঙ্গ ভঙ্গির মাধ্যম এটিকে ফুটিয়ে তুলতে হয়। কিন্তু এই নাটকে কন্ঠই প্রধান। কন্ঠে মাধ্যমে সব কিছু ফুটিয়ে তুলতে হয়। নুরজাহান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশ টিভি ও বেতারে উপস্থাপিকা দিনা আফসানা তিনি বলেন শ্রুতি নাটকে অভিনয় করা এটা তার প্রথম অভিজ্ঞতা। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা অভিনয় শিল্পীদের সাথে করতে পেরে তার খুব ভালো লাগছে। রোকেয়া চরিত্রে অভিনয়কারী  ফারজানা ইসলাম রুহী  বলেন- এই ধরনের নাটক আরো বেশি হওয়া প্রয়োজন। শ্রুতি নাটক দিন দিন এই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। তাই শ্রুতি নাটক নিয়ে চিন্তা করার এটাই উপযুক্ত সময়।  এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীনা নাজনীন ,  জসিম উদ্দিন, সাঈদ মাহাদী সেকান্দার, দেলোয়াল হোসেন রাতুল, শরীফ খান, রাকিব ইফতেখার প্রমুখ । শ্রুতি নাটকটি আগামী ১২ ই জুন ২০২১ অনলাইনে প্রচার হবে।

Post Top Ad

Responsive Ads Here