রাজশাহীতে মুদির দোকানে ছিনতাইকারীদের হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ২৬, ২০২১

রাজশাহীতে মুদির দোকানে ছিনতাইকারীদের হামলা


 


রাজশাহী প্রতিনিধি :


 রাজশাহীতে এক মুদির দোকানে পেশাদার ছিনতাইকারী সন্ত্রাসীরা হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মুদি দোকানদার নশু হোসেনসহ দুইজন গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি গত ২৪ মে সোমবার রাত্রী ১০টা ৩০মিনিটের সময় চন্দ্রিমা থানাধীন ভদ্রা হযোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার ৪ জনের নাম উল্লেখ করে ৫জনের নামে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেছেন মুদি দোকানদার নশু হোসেন। মুদি দোকানদার নশু হোসেন জানান, প্রতিদিনের ন্যায় গত ২৪ মে সোমবার রাত্রীতে দোকানে অবস্থান করছিলাম। হটাৎ রাত্রী ১০টা ৩০মিনিটের সময় আমার পূর্ব পরিচিত বোয়ালিয়া থানাধীন বালিয়া পুকুর এলাকার বাদলের ছেলে সনেট (২৫), মুন্নার ছেলে তারিক (২৫),হান্নানের ছেলে বিপ্লব (২৫), নামো ভদ্রা এলাকার বশিরের ছেলে আরিফ ওরফে ফজু (২৪)সহ ৩/৪জন মোটরসাইকেল যোগে আমার দোকানের সামনে এসে দোকানে প্রবেশ করে চাকু,জিআই পাইবদ্বারা এলোপাথারী মারধর শুরু করেন। এ সময় পাশে দাড়িয়ে থাকা পশ্চিম বুধপাড়া এলাকার অটোচালক মিঠু এগিয়ে আসলে বাদলের ছেলে সনেট তার হাতে থাকা চাকু দিয়ে এলোপাথারি তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। এক পর্যায়ে তারা দোকানের ক্যাশ বাক্স থেকে জোর পূর্বক ৩২হাজার টাকা,২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় দোকেনের বিভিন্ন আসবারপত্র ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সন্থানীয়রা আমাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে ভর্তি করলে আমাকে হাসপাতালের জরুরী বিভাগে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও অটো চালক মিঠুর বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হওয়াতে তাকে হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি করেন। নশু হোসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করে অভিযুক্ত সন্ত্রসীদের দ্রæত গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, সনেট,তারিক,বিপ্লব,আরিফ ওরফে ফজুদয় চিহ্নীত ছিনতাইকারী। তারা প্রতিনিয়ত কোন না কোন ব্যাবসায়ীদের ক্ষতি করে বেরায়। গত ৬ মে ভদ্রা এলাকার রবিন নামে এক তরমুজ ব্যাবসায়ীকে মারধর করে ৩০হাজার টাকা কেরে নেয় তারা। এ বিষয়েও চন্দ্রিমা থানায় অভিযোগ দেয়া হলেও তাদের কোন আইনানুগত ব্যাবস্থা নেয়নি চন্দ্রিমা থানা পুলিশ। এ ছাড়াও এদের নামে নগরীর বোয়ালিয়া থানায়ও অভিযোগ ও মামলা চলমান রেয়েছে। এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির বলেন, মুদি দোকানদার নশু হোসেনের অভিযোগের পেক্ষিতে থানায় সন্ত্রাসীদের নামে মামলা রজু হয়েছে। তাদের গ্রেফতারে অভিজান চলছে। খুব অল্প সময়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here