নিন্মমানের উপকরণ দিয়ে তৈরী হচ্ছে সড়ক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৩, ২০২১

নিন্মমানের উপকরণ দিয়ে তৈরী হচ্ছে সড়ক

 


রাজশাহী প্রতিনিধিঃ


রাজশাহীর চারঘাট উপজেলায় সড়ক নির্মাণে নিন্ম মানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলী দপ্তরের অবহেলার কারনে ঠিকাদারদের দৈরাত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এমনটায় ভোরের কাগজ প্রতিনিধিকে জানান স্থানীয় সচেতন জনগন ও আ’লীগের বিভিন্ন সংগঠন। 

বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের ধারাবহিকতায় সারাদেশে ছোঁয়া লেগেছে। চারঘাট উপজেলা তার ব্যতিক্রম নয়। সম্প্রতী রাজশাহী ক্যাডেট কলেজ প্রধান ফটক থেকে মুক্তারপুর ট্রাফিক মোড় পর্যন্ত ২ কিঃমিঃ পাকা সড়কের নির্মাণ কাজ শুরু করেছে ন্যাশনাল ট্রার্ডাস এর প্রপাইটার লিটন। কিন্ত ওই সড়কের নির্মাণ কাজের উপকরণ নিন্মমানের হওয়ায় অভিযোগ তুলেছেন স্থানীয় ও দলিয় নেতা কর্মীরা। স্থানীয়দের অভিযোগ সূত্রমতে অনুসন্ধানে দেখাযায়, উপজেলার অবৈধ ইটভাটার নিন্মমানের ইট ব্যবহার করে পাকা সড়ক তৈরী করছে। ইতোমধ্যে ১.৫০ কিঃমিঃ সড়কের এজিং এর কাজে ওই সকল ইট ব্যবহার করা হয়েছে এবং সড়ক স্থায়ীত্ব করার জন্যও নিন্মমানের ইটের মিশ্রন তৈরী করছে দিনমজুররা। 

রবিাবর দুপুরে আ’লীগ আঞ্চলিক কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসনে, ছাত্রলীগ সভাপতি আল-মামুন তুষারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা দৈনিক ভোরের কাগজকে বলেন, কোটি কোটি মানুষের কষ্টে অর্জিত অর্থের ভ্যাট ট্রাক্স দিয়ে দেশ ও মানুষের কল্যানে বিভিন্ন স্থাপনা বাস্তবয়ন করছে সরকার। কিন্ত কিছু অর্থ লোভি ঠিকাদার তাদের সম্পদ বৃব্ধি করার প্রতিযোগিতার কারনে নির্মাণ কাজ টিকশয় হচ্ছে না। রাজশাহী ক্যাডেট কলেজ মোড় থেকে মুক্তারপুর ট্রাফিক মোড় পর্যন্ত ২কিঃমিঃ পাকা সড়কের নির্মাণ কাজ গত ৬ ডিসেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ৬ মাস বিলম্ব করে কাজ আরাম্ব করেছে নিয়োগ প্রাপ্ত ঠিকাদার ন্যাশনাল ট্রের্ডাস। নিন্মমানের ইট এবং ন অদক্ষ জনবল দিয়ে কাজ পরিচালনা করছে। 

উপজেলার যে কোন সড়ক নির্মাণে টিকশয় নয় এমন কোন উপকরণ ব্যবহার করা যাবে না। উপজেলা প্রকৈশলী দপ্তর কর্তৃক প্রতিনিয়ত চলমান কাজের পরির্দশন করা হচ্ছে। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মুক্তারপুর ট্রাফিক মোড় পর্যন্ত ২.৮০ কিঃমিঃ পাকা সড়ক তৈরীর কাজ সম্প্রতী শুরু হয়েছে। ওই সড়কের কাজ নিয়ে কিছু অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল গিয়ে নিন্মমানের উপকরণ ফেরত পাঠানো হয়। সর্বপরি ওর্য়াকসিট অনুযায়ী সড়ক নির্মাণ করা হবে। ওই সড়কের ব্যায় ধরা হয়েছে (১,৩৩,১১৬৭৬) ০১ কোটি ৩৩ লক্ষ ১১ হাজার ৬৭৬ টাকা। গত ৬ ডিসেম্বর মাসে কাজ শুরুর কথা ছিল এবং শেষ হবে ১৫ জুন ২১ তারিখে।

Post Top Ad

Responsive Ads Here