চন্দ্রগ্রহণ , বিরল ‘ব্লাড মুন’ নিয়ে যত কৌতূহল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৩, ২০২১

চন্দ্রগ্রহণ , বিরল ‘ব্লাড মুন’ নিয়ে যত কৌতূহল


 


সময় সংবাদ ডেস্কঃ


বছরের প্রথম চন্দ্রগ্রহণ ও বিরল ‘ব্লাড মুন’ ঘিরে কৌতূহল বাড়ছেই। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জা’নিয়েছে, আগামী ২৫ মে পৃ‌থিবী, চাঁদ আর সূর্য এক রেখায় এসে দাঁড়াবে। পৃথিবীর ছায়ায় চাঁদ হারাবে তার ধবল জোছনা। চাঁদের আংশিক গ্রহণ ঘটবে সেদিন।


মা’র্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বলছে, ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ মোট ৩ ঘণ্টা স্থা’য়ী হবে। এর মাঝেই আংশিক ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ১৪ থেকে ১৫ মিনিট। এমন অব’স্থায় ভারত ও বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে কি-না, তা নিয়ে রয়েছে জল্পনা। তবে বাংলাদেশ থেকে আং‌শিক গ্রহণ দেখা যাওয়ার তথ্য নি’শ্চিত হওয়া গেছে।


আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জা’নিয়েছে, আগামী বুধবার ঢাকায় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটের দিকে ঘটবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ৫১মিনিট ৫৮ সেকেন্ডে। গ্রহণ মোক্ষ হবে রাত ২ টা ৫২ মিনিটের দিকে।


এ‌দিকে ২০২১ সালে প্রথমবার ব্লাড মুন দেখা যাবে ২৬ ও ২৭ মে। এটিই এবছরের প্রথম ও শেষ ব্লাড মুন। এরপর ২০২২ সালে আরও একটি ব্লাড মুন দেখা যাবে। তা ২০২২ সালের ১৫ ও ১৬ মে দেখা যাবে।


জা’না গেছে, দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্টিকা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।


অন্যদিকে বলা হচ্ছে,হিউস্টন, হনুলুলু, লস অ্যাঞ্জে’লাস, ম্যানিলা, মেলবোর্ন, স্যান ফ্রান্সিসকো, সিওল, সাংহাই টোকিও থেকে থেকে ব্লাড মুনের বিরল দৃ’শ্য দেখা যাবে। আংশিক ব্লাডমুন দেখা যাবে, ব্যাঙ্কক, শিকাগো, ঢাকা, মন্ট্রিল, নিউ ইয়র্ক, টরেন্টো থেকে। তবে বাংলাদেশ থেকে ব্লাড মুনের দেখা মিলবে কি-না তা অনি’শ্চিত।


প্রতি পূর্ণিমাতেই চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের বিপরীতে অব’স্থান করে। কিন্তু প্রতি পূর্ণিমাসে চন্দ্রগ্রহণ ঘ’টে না। কারণ, চন্দ্রগ্রহণ ঘটতে হলে চাঁদ, সূর্য ও পৃথিবীকে অবশ্যই একই সরলরেখায় ও একই সমতলে থাকতে হবে। চাঁদের কক্ষ’তল পৃথিবীর কক্ষ’তলের স’ঙ্গে গড়ে ৫ ডিগ্রী ৯ মিনিট কোনে থাকে। ফলে প্রতি পূর্ণিমাতেই চাঁদ, সূর্য ও পৃথিবী একই সমতলে থাকলেও একই সরলরেখায় আসতে পারে না। চন্দ্রগ্রহণ ঘটতে হলে চাঁদ, সূর্য ও পৃথিবীকে অবশ্যই একই সরলরেখায় ও একই সমতলে থাকতে হবে।

Post Top Ad

Responsive Ads Here