স্বাক্ষর জাল করা সেই গিয়াস এবার মাদকসহ গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২২, ২০২১

স্বাক্ষর জাল করা সেই গিয়াস এবার মাদকসহ গ্রেফতার


 


সময় সংবাদ ডেস্কঃ


সিআইডি কর্মকর্তা সেজে ২০১৫ সালে এক মানব পাচারকারীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন গিয়াস উদ্দিন। সেই মামলায় ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে মামলা প্রত্যাহারের চিঠি। যা ছিল ভুয়া।

স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করে এটি করেছিলেন প্রতারক গিয়াস উদ্দিন। সেই গিয়াস উদ্দিনকে এবার ইয়াবাসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।


গিয়াস উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে চৌমুহনী এলাকায় থাকতেন তিনি।


ওসি মোহাম্মদ মহসীন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করা প্রতারক গিয়াস উদ্দিনকে ৬০টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বিভিন্ন পরিচয়ে প্রতারণা করতেন তিনি। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। নতুন করে মামলার পর শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here