ফরিদপুরে পুলিশ কমপ্লেক্স এর উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২২, ২০২১

ফরিদপুরে পুলিশ কমপ্লেক্স এর উদ্বোধন



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম(সেবা)। 


শনিবার বেলা সাড়ে ১১টার সময় কোতয়ালী থানার পাশে আধুুনিক সুবিধা সম্মত তিন তলা বিশিষ্ট পুলিশ কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ এম এ জলিল, টি আই (প্রশাসন) তুহিন লস্কর, উপপরিদর্শক বেলাল হোসেন, ইন্সপেক্টর (অপারেশন্স) গাফফার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ খায়ের সহ পুলিশের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। 


উল্লেখ্য কোতয়ালী থানার পাশে আধুুনিক সুবিধা সম্মত তিন তলা বিশিষ্ট পুলিশ কমপ্লেক্স তৈরিতে খরচ হবে প্রায় দুই কোটি ষাট লাখ টাকা। যাতে ব্যাংক, বীমা, চাইনিজ, গোসারী শপ সহ বিভিন্ন দোকান পাট থাকবে।

Post Top Ad

Responsive Ads Here