সময় সংবাদ ডেস্কঃ
আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন লঞ্চ মালিকেরা।
শনিবার রাজধানীর সদরঘাটে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। লঞ্চ মালিকদের ৬টি দাবি হলো:
১. আগামী ২৪ মে হতে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হোক।
২. শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস দেয়ার জন্য সংস্থার পক্ষ হতে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে, তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক।
৩. এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করতে হবে।
৪. বিআইডব্লিউটিএ এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ করতে হবে।
৫. নৌ পরিবহন অধিদফতর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ করতে হবে।
৬. ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।

