মধুখালীতে স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২১, ২০২১

মধুখালীতে স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত




মধুখালী প্রতিনিধিঃ 


ফরিদপুরের মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের অংশ হিসেবে উপজেলার ডুমাইন ইউনিয়নে সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী সদস্য আদনান সুমন ছাড়াও উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শাকির আহম্মদ টোকন, ডুমাইন ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদুর রহমান। সন্মেলন প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কনভেনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ। প্রধান অতিথি আদনান সুমন তার বক্তব্যে আগামী সন্মেলনের উপর গুরুত্ব প্রদান করে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গুণগত উৎকর্ষ সম্পন্ন একটি কমিটি গঠন ও পূর্ণাঙ্গ সন্মেলন সফল করাই হবে আমাদের মূল লক্ষ্য। সন্মেলন প্রস্তুতি সভার সভাপতি মোঃ মুরাদুজ্জামান মুরাদ তার বক্তব্যে বলেন বিগত দিনে যারা রাজপথে ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন তাদেরকেই আগামী সন্মেলনে গুরুত্ব দেওয়া হবে। জামায়াত বিএনপি থেকে আগতরা নতুন কমিটিতে জায়গা পাবেনা মর্মে তিনি সাফ জানিয়ে দেন। সন্মেলনের চূড়ান্ত তারিখ নির্ধারিত না হলেও ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 


Post Top Ad

Responsive Ads Here