রাজশাহীতে ১৯৭১ সালের ৫ মর্টার শেল নিষ্ক্রিয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২১, ২০২১

রাজশাহীতে ১৯৭১ সালের ৫ মর্টার শেল নিষ্ক্রিয়

 


রাজশাহী প্রতিনিধিঃ


রাজশাহীতে ১৯৭১ সালের ৫টি মার্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী একটি দল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমির পাশে পুকুর খনন করতে গিয়ে অবিষ্ফোরিত ৫টি মর্টার শেল পাওয়া যায়। রাজশাহী মেট্রোপলিট পুলিশ (আরএমপি) সদর দপ্তর এতথ্য নিশ্চিত করেছে। 


বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, এই জায়গাটিতে যেহেতু আর্মি ক্যাম্প ছিল, তাই জায়গাটিতে আরও অনেক অবিস্ফোরিত বোমা থাকতে পারে। গত ২৭ ও ৩০ এপ্রিল রাবির বধ্যভূমি এলাকার খননরত পুকুর থেকে আরও ৩টি মর্টার শেল ও ১টি রকেট লঞ্চার উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট ৮টি মর্টারশেল ও ১টি রকেট লঞ্চার উদ্ধার করা হলো। ১৯৭১ সালে বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিলো। উদ্ধারকৃত মর্টারশেলগুলো যুদ্ধকালীন সময়ের বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছি তারা যেন গুরুত্ব সহকারে বিষয়টি পরীক্ষা করে নিরাপদ নিশ্চিত করেন।


শুক্রবার দুপুরে বিশ^বিদ্যালয় সংলগ্ন পশ্চিম বুধপাড়া এলাকায় এগুলো নিরাপদে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় একটি দল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় পুকুর খনন করতে গিয়ে ক্রয়কৃত মাটির ভেতর থেকে ৪টি এবং শুক্রবার ১টিসহ মোট ৫টি মর্টারশেল মঙলা নামের এক ব্যক্তি পেয়েছেন। পরে আরএমপি মতিহার থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলগুলো নিরাপদ স্থানে সংরক্ষন করেন। শুক্রবার দুপুরে বগুড়া সেনানিবাস থেকে ২৫ জনের একটি দল রাজশাহীতে আসেন। পরে থেকে ক্যাপ্টেন মিনহাজের নেতৃত্বে পরিত্যক্ত মর্টারশেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

Post Top Ad

Responsive Ads Here