রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার সদর থানা, পাংশা থানা ও কালুখালী সহ মোট তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঙ্গলবার (১৫ জুন) পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন হওয়া রাজবাড়ী থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারকে রাজবাড়ীর পুলিশ লাইনের লাইনে ,পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেনকে রাজবাড়ী সদর থানায়,কালুখালী থানার ওসি মো. মাসুদুর রহমানকে পাংশা থানায় এবং কালুখালী থানায় নবাগত ওসিনাজমুল হাসান এবং রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সদর সার্কেলকার্যালয়ে বদলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বদলিকৃতরা স্ব স্ব স্থানে যোগদানকরবেন।নিয়মিত বদলির অংশ হিসেবে এ রদবদল হয়েছেবলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

