কুষ্টিয়ায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৫, ২০২১

কুষ্টিয়ায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা



সময় সংবাদ ডেস্কঃ


 মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলায় এ ঘটনা ঘটে। 

নিহত জসিম উদ্দিন কুমারখালী উপজেলার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে।


খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মঙ্গলবার ভোরে উপজেলার খোকসা ইউপির আইয়ুব আলী বিশ্বাসের বাড়ির পাশের পুকুর থেকে মাছ চুরি করতে যায় জসিম উদ্দিন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে আটক করে। এরপর তাকে মারপিট করে। অতিরিক্ত মারধর এবং মাথায় বড় ধরনের আঘাতের কারণে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 


খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্রেমাংশু বিশ্বাস বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় সকাল ৬টা ৩৫মিনিটে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার ১৫ মিনিট পর জসিমের মৃত্যু হয়। তাকে অক্সিজেন দেয়াসহ প্রাথমিক চিকিৎসা দেয়া শুরু করা হয়েছিল। এ অবস্থায় তিনি মারা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জসিমের সারা শরীরে কালো কালো দাগ রয়েছে। শরীরের সব জায়গাতেই আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

Post Top Ad

Responsive Ads Here