রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
কুয়াকাটায় মাইটভাংগা গ্রামে পুর্ব-পরিকল্পনামতো শত্রæতাবশত: মাছের ঘেরের বাঁধ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভুক্তভোগী লতিফ মোল্লা কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। চাচার দখলে থাকা ঘেরটি শুক্রবার ভাতিজা কবির মোল্লা জোরপূর্বক কেটে ফেলেছে। এতে চাচার প্রায় বারো লক্ষা টাকার মাছ খালে বিলে ভেসে যায়।
এসময় লিখিত বক্তব্যে চাচা লতিফ মোল্লা বলেন, প্রতিকার চেয়ে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিদের সহযোগিতা চেয়েছি। কোন বিচার পাইনি। শেষ আশ্রয়স্থল হিসেবে সংবাদকর্মীদের শরণাপন্ন হয়েছি। সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি জানান, কবির মোল্লাসহ স্থানীয় একটি মহলের যোগসাজোসে পরিকল্পিতভাবে তার এ সর্বনাশ করেছে।
এবিষয়ে অভিযুক্ত কবির মোল্লা এ প্রতিবেদককে বলেন, মাছের ঘেরসহ পারিবারিক সম্পত্তির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তাই এসব নিস্পত্তি না হওয়ায় মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান সাংবাদিকদের জানায়, এ বিষয়ে কেউ থানায় লিখিত বা মৌখিক আভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন বলে তিান জানান।

