কলাপাড়ায় দলিল লেখক আল-মামুনের অকাল মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৬, ২০২১

কলাপাড়ায় দলিল লেখক আল-মামুনের অকাল মৃত্যু

 


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ার দলিল লিখক (মোক্তার) আল-মামুন মঙ্গলবার ঢাকা সোহরাওযার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আল-মামুন নীলগঞ্জ ইউপির হাজিপুর গ্রামের সাবেক অগ্রনী ব্যাংক কর্মকর্তার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার আছর বাদ কলাপাড়া কেন্দ্রিয় বড় জামে মসজিদে প্রথম জানাজার নামাজ এবং মাগরিব বাদ নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর জামে মসজিদ মাঠে  জানাজা শেষে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্র জনা যায়।

আল-মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী এবং আতœীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলাপাড়া দলিল লেখক সমিতি।

Post Top Ad

Responsive Ads Here